বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বিয়ে করলেন সারজিস আলম

উচ্চকন্ঠ   31-Jan-2025   55

Photo

এফএনএস: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শুক্রবার তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে সারজিস আলমের বিয়ের তথ্যটি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন আসিফ মাহমুদ। ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরা বরবেশে দেখা গেছে। তার পাশেই দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আরও রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। পোস্টের মন্তব্যের তলায়, সারজিস আলমকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। অনেকে নববধূর পরিচয় জানতে চেয়েছেন। যদিও কনের পরিচয় জানা যায়নি। বিয়ের এই আয়োজন সারজিসের গ্রামের বাড়ি, নাকি ঢাকায় হয়েছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন...

Photo

কে এই সুমন?

নিজস্ব প্রতিবেদক: কে এই সুমন? প্রশ্ন এখন কালীগঞ্জ পৌরবাসীর। সে তার অ্যাপাচি...

Photo

ভারতীয় আধিপত্যবাদ কোনো ফরম্যাটে বাংলাদেশে প্রবেশ করবে না: হাসনাত

এফএনএস: বাংলাদেশে ভারতীয় আধিপত্য কোনো ফরম্যাটে, কোনো ব্যক্তি, কোনো...

Photo

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এফএনএস: ‘ছাত্র রাজনীতি’র জায়গায় গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত