মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী

উচ্চকন্ঠ   30-Jul-2025   58

Photo

এফএনএস: আগস্ট মাস ঘিরে নানা আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগস্টে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্নভাবে যারা ঘাতকের ভ‚মিকা পালন করেছিল তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা এই মাসে নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এ আশঙ্কা করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; কিন্তু গণতন্ত্র কোথাও পরিলক্ষিত হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বটে; কিন্তু বিভিন্নভাবে যারা ঘাতকের ভ‚মিকা পালন করেছে তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা আগস্ট মাসব্যাপী নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন তথ্য পেয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহŸায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল...

Photo

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত...

Photo

নড়াইলে আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা...

Photo

ঝিনাইদহে তিন দাবিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত