বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ভাত খাওয়া নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   28-Jul-2025   59

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাত ভাত খাওয়া নিয়ে ঝগড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জামাল হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এমন একটা হৃদয় বিদারক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে খাবার সময় ভাত খাওয়া নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে জামালের তর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি মারাত্মক রূপ নেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বড় ভাই উজ্জল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জামালকে দ্রুত ভৈরব বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় ভাই উজ্জলের সঙ্গে জামালের ঝগড়ার এক পর্যায়ে উজ্জল ছুরি দিয়ে জামালের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে ক্লিনিকে নিয়ে গেলে সে মারা যায়।”

ওসি আরও জানান, মৃত জামালের বড় ভাই উজ্জল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় একটি ধারালো ছুরি থাকতো। সেই ছুরিই হত্যাকান্ডে ব্যবহৃত হয়েছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

office@ukantho.com


Photo

জাতি আওয়ামী লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত

এফএনএস: শাপলা ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার...

Photo

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণ...

Photo

মির্জা ফখরুলের বিরুদ্ধে শ্লোগান: রাজবাড়ীতে বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ...

Photo

মহেশপুর আদালতে বিনা নোটিশে বিচারকাজ বন্ধ, জনদূর্ভোগ চরমে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত