মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন ও বিতরণ

উচ্চকন্ঠ   27-Jul-2025   42

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতন মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল সালাম। সেসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, জালাল উদ্দিন, শহিদুল ইসলাম, কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জীবন মিয়া ছাত্রদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল সালাম বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে। নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গাছপালার গুরুত্ব বোঝাতে হবে, যেন তারা পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারে।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এফএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

ঝিনাইদহে জুলাই শহীদ দিবস পালিত

বাসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে...

Photo

স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন যুবক

এফএনএস: যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাদ্দামকে...

Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত