সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে বাধা: গভীর উদ্বেগ জানিয়েছে সরকার

উচ্চকন্ঠ   30-Jan-2025   68

Photo

এফএনএস: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের বিনোদনমূলক কর্মকান্ডে কয়েকটি বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে, তাদের এই কর্মকান্ডের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের কর্মকান্ডের জন্য কঠোর ব্যবস্থাও নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার যেকোনও গোষ্ঠীর নাগরিকের প্রতি বৈষম্য বা নিপীড়নের যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, উল্লেখ করেছে প্রেস উইং। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল জানিয়ে প্রেস উইং বলছে, জেলা প্রশাসকরা জানিয়েছেন— তারা সম্প্রতি তাদের জেলায় নারী ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচ আয়োজন করেছেন। শত শত মানুষ ম্যাচগুলো উপভোগ করেছেন এবং তাদের জেলার সব শ্রেণির মানুষ এসব আয়োজনের প্রশংসা করেছেন। গত এক মাসে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম যুব উৎসবগুলোর মধ্যে একটি আয়োজন করেছে, যার মধ্যে শত শত গ্রামীণ জেলা এবং উপজেলা শহরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা নারী খেলোয়াড়দের জন্য নানা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। অনেক প্রত্যন্ত গ্রামীণ জেলায়ও হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নিয়েছিল। প্রেস উইং বিবৃতিতে বলেছে, প্রফেসর ইউনূস আজীবন নারী অধিকারের পক্ষের একজন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশেরও বেশি মালিকানা ছিল নারীদের। তিনি গত সপ্তাহে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশে নারী ফুটবলারদের জন্য অবকাঠামো এবং সুযোগ-সুবিধা তৈরিতে তার সহায়তা চান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জামায়াতের অফিসে মিলল সরকারি সার-বীজ: জামায়াতের দাবী ষড়যন্ত্র

এফএনএস: ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক কার্যালয় থেকে...

Photo

কালীগঞ্জে নারী শিক্ষার্থীদের হিরো উইমেন স্কলারশীপ প্রদাণ

বসির আহাম্মেদ: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের...

Photo

টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

এফএনএস: নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ...

Photo

ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত