মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি

উচ্চকন্ঠ   10-Jun-2025   77

Photo

এফএনএস: করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রধান নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে-সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গণপরিবহন ও জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা, করোনা আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে মুখমন্ডল স্পর্শ না করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করা এবং হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখা। গত সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন ধরনের বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।অতিরিক্ত সতর্কতার জন্য বিদ্যালয়ে প্রবেশের সময় থার্মাল স্ক্যানার বা ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার কথা বলা হয়েছে। এছাড়া করোনার লক্ষণ দেখা দিলে ঘরে থাকা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া। জরুরি প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন ০১৪০১-১৯৬২৯৩ এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। স¤প্রতি ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে নতুন ধরনের সংক্রমণ বাড়ায় বাংলাদেশেও নজরদারি বাড়ানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করেছে।

office@ukantho.com


Photo

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

এফএনএস: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের...

Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ৩৫ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে...

Photo

জনগণের ভোটে ইনসাফের নড়াইল গড়বো: মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত