রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   20-Jul-2025   54

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে জঙ্গি নাটক সাজানোর প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা। এতে দলটির জেলা শাখার সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া, মুফতী এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াচ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার কারণে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ আসতে পারে। দেশের অভ্যন্তরীণ নীতি বিদেশিদের ইশারায় নির্ধারণ হওয়ার আশংকাও রয়েছে। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশকে পরিকল্পিতভাবে জঙ্গি নাটক হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে দ্রæত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি জানানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের...

Photo

কালীগঞ্জে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর: ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত -১

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির এক...

Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি, ক্রীড়া ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মডেল মাধ্যমিক বিদ্যালয়,...

Photo

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত