মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি-ভাবি নিহত

উচ্চকন্ঠ   17-Jul-2025   37

Photo

এফএনএস: প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সৈকত হোসেন (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। এ সময় ছুরিকাঘাতে ওই ছাত্রীর দাদি ও ভাবি ঘটনাস্থলে নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৬৫) ও নাতি পারভেজ হোসেনের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত ব্যক্তি শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত সৈকতকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সৈকত দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বুধবার রাতে তিনি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় কিশোরীকে রক্ষা করতে এলে তার দাদি ও ভাবিকে ছুরি মেরে পালিয়ে যান সৈকত। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলী বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, নিহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক জখমের চিহ্ন ছিল। কিশোরীর অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী...

Photo

নড়াইলে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল শহরের দুর্গাপুর মহিলা...

Photo

আত্রাই নদীর পাড়ে অবৈধ মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের...

Photo

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত