প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 15-Jul-2025 106
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওলিয়ার রহমান এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। বক্তব্য রাখেন ডাঃ মাহবুবা আক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বদিউর রহমান, ফেরদৌসী আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, রিক্তা খাতুন, পলাশ মিয়া এবং রেহানা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা এবং তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি এখানে প্রত্যেকেই মূহুর্তে সকল সংবাদ জেনে যায়।
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মর্যাদা সম্মান তাদের কাজের মাধ্যমে অর্জন করতে হবে। এই জেলায় ৭’শত মাঠ কর্মী ২১ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে তারা যেমন স্বাস্থ্যসেবা এবং পরিবারের কল্যানে কাজ করছে তেমনি তারা আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, বাল্য বিয়ে প্রতিরোধ, পারিবারিক বন্ধন ও অস্থিরতা দূরীকরণে ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে কর্মক্ষোম জনশক্তি এমন এক পর্যায়ে রয়েছে যা ২০৪০ সালে গিয়ে শেষ হবে এ কারণে সুবর্ণ এই সময়কে কাজে লাগাতে হবে। তিনি বলেন, গতানুগতিক এই শিক্ষার বাইরে গিয়ে এই জনশক্তিকে প্রযুক্তিগত এবং টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেসময় উপস্থিত পরিবার পরিকল্পনা সহকারীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং সমাধানের আশ^াস দেন। পরে তিনি বিভিন্ন বিভাগে কৃতিত্ব রাখার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
office@ukantho.com