সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রসা শিক্ষক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   12-Jul-2025   55

Photo

এফএনএস: চট্টগ্রামে মাদ্রাসা থেকে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম বেলাল উদ্দিন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক বেলাল উদ্দিন গত শুক্রবার দুপুরে ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়ায় একটি হোটেলে নিয়ে যায়। এরপর সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনা জানালে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় ওই শিক্ষক। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা মামলা করেছেন।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ১ ডাকাত নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে গণপিটুনিতে...

Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

সংসদে অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত