সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   05-Jul-2025   50

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরনো হোক আর নতুন হোক। ফেনী যাওয়ার পথে শনিবার সকাল ৭টায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আরেকটি পথসভা করেন জামায়াত আমির। পথসভায় তিনি বলেন, রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে। সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেবো না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই, এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বার করতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোন। নিজেদের সামলান। নাহলে জনগণই আপনাদের সামলে দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন। তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবো। এ ক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেবো না। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্যে দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহমেদ মোল্লা।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে হত্যাকান্ডের জেরে ৩৭টি গরু লুট, বাড়ি ভাংচুর-লুটপাট

বিছির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে:হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত