বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

উচ্চকন্ঠ   27-Jun-2025   66

Photo

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহি ট্রেনের নিচে পড়ে সে নিহত হয়। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানুষিক রোগে ভুগছিল। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানুষিক হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিল। সম্প্রতি সে বাড়িতে এসেছিল। সকালে একটি মালবাহি ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহি ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে যোগ করেন।

office@ukantho.com


Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

Photo

ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব পুলিশ সদস্যের তথ্য

এফএনএস এক্সক্লুসিভ: আসন্ন নির্বাচন ঘিরে খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের...

Photo

আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

এফএনএস: আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত