শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে মহাপ্রতারকের খপ্পরে অভিজাত পরিবার: ক্রমাগত হয়রানীর অভিযোগ

উচ্চকন্ঠ   26-Jun-2025   52

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে একটি অভিজাত পরিবার মহাপ্রতারকের খপ্পরে পড়ে ক্রমাগত হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঝিনাইদহ প্রেসক্লাবে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ৮নং মৌজার আর এস ১০৭১ নং খতিয়ানে ৫৩৫০ নং দাগে ১২৫ শতক জমির মধ্যে ৪০ শতক জমির রের্কডীয় মালিক মোঃ শহিদুল ইসলামের জমির মধ্যে ৩৬৫০ কবলামুলে ২৮ শতক ক্রয় করেন একই গ্রামের মোঃ আব্দুল আলিম ও তার ভাই মোঃ সালাউদ্দিন। উক্ত জমির নামজারী ও জমাখারিজও করা হয়েছে যার খতিয়ান নং-১৫৭৮। ক্রয়কৃত জমির অবস্থান সরকারি ১নং খতিয়ানের ৫৩৪৯ নং দাগে ২০ শতক রাস্তা সংলগ্ন উত্তর দক্ষিণ লম্বা। কিন্তু একই গ্রামের আব্দুস সোবাহান নামে এক ব্যক্তি আব্দুল আলীমদের জমির সঙ্গে কোন সংশ্লিষ্টতা না থাকার পরও তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানীমুলক মামলা করে হয়রানী করছেন।
লিখিত বক্তব্যে আব্দুল আলিম আরও উল্লেখ করেন, প্রতারক ও ঠকবাজ সোবহান নিজের ৮৫ শতক ছাড়াও তার ভাই শহিদুলের অবশিষ্ট ১২ শতক জমি জোর করে দখল করে নিয়েছেন। শুধু তাই নয়, সোবাহান আব্দুল আলীমদের ২৮ শতক জমির উপর পাকা প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দিয়েছে।
অপরদিকে গ্রামবাসি জানান, স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ শালিশের ম্যাধমে নালিশী জমির পূর্বপাশের পরিবর্তে সরকারি রাস্তা সংলগ্ন-উত্তর দক্ষিণ লম্বা ২৮ শতক জমি বুঝিয়ে দেয়। সে মোতাবেক তারা তাদের জমির উপর টিনের একটি ছাপড়াঘর নির্মাণ করেন। কিন্তু গ্রাম শালিস না মেনে গত ২৭ মে সোবহান তার লোকজন দিয়ে চিনের আব্দুল আলিমের ছাপড়া ঘরটি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেন।
এ ঘটনায় আব্দুল আলিম বাদি হয়ে মহেশপুর আদালতে প্রতিকার চেয়ে সোবহানের বিরুদ্ধে সি আর ১৫৯/২৫ নং মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামিন নামুঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। গত ৪ জুন সোবহানের আইনজীবি রবিউল ইসলাম-২ নিজে আপোষ করার দায়িত্ব নিয়ে তাকে জামিন করেন।
গত ১০ জুন সোবহানের আইনজীবি ও মহেশপুর চৌকি আদালতের দুইজন এপিপি ঘটনাস্থলে যান এবং লোকজনের কাছ থেকে শুনে ও কাগজপত্র দেখে আব্দুল আলিমের জমি বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সোবহান তাদের কথা অমান্য করেন। এরপর প্রতারক সোবহান মিথ্যার আশ্রয় নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে আব্দুল আলীমের ছোট ভাই গোপালগঞ্জ জেলার সহকারী জজ মোঃ সালাউদ্দিনের নাম জড়িয়ে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তমুলক সংবাদ পরিবেশনে সহায়তা করেন।
লিখিত বক্তব্যে আব্দুল আলিম উল্লেখ করেন, তাদের কেনা জমিতে বাড়ি কারার আশায় পৈত্রিক ভিটা বিক্রয় করে দিয়ে এই ২৮ শতক জমি ক্রয় করেন। কিন্তু প্রতারক ও মিথ্যাবাদী সোবহানের বাধায় বাড়ি করতে না পেরে অন্যনের জমিতে বসবাস করছেন।
আব্দুল আলিম জানান, গত ২৩ জুন ঝিনাইদহ প্রেসক্লাবে তাদের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে তার কোন ভিত্তি নেই। তাদের পরিবারকে মানহানী করার জন্য উদ্দেশ্য প্রনোদিত কুরুচিপূর্ণ যে তথ্য সরবরাহ করা হয়েছে তার তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে আমবাগান থেকে ৫৯৭ পিস ভায়াগ্রা উদ্ধার আসামি ছাড়াই ভারতীয় ওষুধ জব্দ করল বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি আমবাগানে...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে...

Photo

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত