সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   24-Jun-2025   24

Photo

এফএনএস: ফরিদপুরের নগরকান্দায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আহ্বান মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। গণি খা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খার ছেলে। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্র জানায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল শ্বশুরের ধর্ষণের শিকার হন। এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি। এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকলে তার ঘরে প্রবেশ করে গণি খা। তখন ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হয়। পরে ওই গৃহবধূ ঘটনার বর্ণনা দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হলে বিচারক এ রায় ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস...

Photo

দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির ষ/ড়/যন্ত্র রুখে দিতে হবে

এফএনএস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন...

Photo

তৌহিদী জনতা লেখার কারণে দুঃখপ্রকাশ উপদেষ্টা মাহফুজের

এফএনএস: স¤প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তৌহিদী জনতা লেখার...

Photo

দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ কালীগঞ্জ পৌরবাসী, সমাধানে ঠনঠনাঠন, মুখে আশ্বাস কর্তৃপক্ষের

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত