রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, কিশোরকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   19-Jun-2025   51

Photo

এফএনএস: ক্ষেতের ধান গরু খেয়েছে অভিযোগ তুলে এক নারীকে পিটিয়ে আহত করা হয়। এরপরও মায়ের হয়ে ক্ষমা চায় কিশোর ছেলে। তবুও শেষ রক্ষা হলো না ১৭ বছরের ওই কিশোরের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী আরোফ মৃধা। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাবনার আমিনপুর থানার রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আশিক মন্ডল (১৭) রামকান্তপুর গ্রামের মো. হন্তেশ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেতের ধান খায় গরু। সেই গরু আশিকের মায়ের এমন অভিযোগ তুলে তার মাকে বেধড়ক মারধর করেন আরোফ মৃধা। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যায় কিশোর ছেলে আশিক। মায়ের হয়ে ক্ষমাও চায় সে। এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যায় আশিক। বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আশিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে ছয়জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে...

Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

Photo

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে...

Photo

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

এফএনএস: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত