শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টোল নিয়ে বাকবিতন্ডায় সেনা সদস্যকে মারধর, আটক ৫

উচ্চকন্ঠ   12-Jun-2025   51

Photo

এফএনএস: গোপালগঞ্জে সেতুর টোল নিয়ে বাকবিতন্ডার জেরে এক সেনা সদস্যকে মারধরের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান। মারধরের শিকার সেনা সদস্য সাজ্জাদ আহম্মেদ ঢাকায় সেনাসদরে কর্মরত। ওসি সাজেদুর জানান, ওই সেনা সদস্য নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থেকে পিকআপে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেয়া-নেয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা হামলা চালিয়ে সেনা সদস্যকে মারধর করে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যকে উদ্ধার করে। পরে পাঁচ জনকে আটক করে থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও গত বুধবার রাতে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি।

office@ukantho.com


Photo

চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে...

Photo

নারী পুলিশের ওপর হামলাকারীকে পুলিশে দিলেন বিএনপি নেতা

এফএনএস: ঢাকার সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের এক নারী কনস্টেবলকে লোহার...

Photo

গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে: প্রেস সচিব

এফএনএস: গত ৫ আগস্টে গণঅভ্যুত্থানের যে ন্যারেটিভ, তা টিকিয়ে রাখা জরুরি...

Photo

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

এফএনএস: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত