শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   11-Jun-2025   33

Photo

এফএনএস: আগামী বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতিগত গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৭ বছর পর আমরা একটি সত্যিকারের নির্বাচন আয়োজনের দ্বারপ্রান্তে। এটি হবে আমাদের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম কেবল একটি নতুন সরকার গঠনের জন্য রক্ত দেয়নি— তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য পৃথক কমিশন গঠন করেছি। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সামনে এগোচ্ছি। এখন আমাদের মূল দায়িত্ব হলো সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গড়ে তোলা। সংলাপে আরেক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা এখন অপেক্ষায় আছি ‘জুলাই সনদের’। এই সনদটি পুরো জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে তুলে ধরা হবে। ড. মুহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারে তার থাকার কোনো সম্ভাবনা নেই বলেও জানান। চ্যাথাম হাউস আয়োজিত সংলাপের সঞ্চালক এ সংক্রান্ত প্রশ্ন করেছিলেন তাকে। উত্তরে আরও বলেন, দুই হাত নেড়ে হাস্যোজ্জ্বল ড. ইউনূস বলতে থাকেন, নো ওয়ে, নো ওয়ে (একদমই না)। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই এমনটা করবেন না। আমাদের দায়িত্ব হলো, ট্রানজিশনটা (গণতান্ত্রিক রূপান্তর) ভালোভাবে সম্পন্ন করা এবং জনগণকে খুশি করা। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমরা নির্বাচনটা যথাযথভাবে করা নিশ্চিত করতে চাই। এটা আমাদের জন্য খুবই গুরুত্ববহ বিষয়। যদি নির্বাচন ভুল হয়, তাহলে এই বিষয়টার আর সমাধান হবে না। সংলাপে বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রাসী নীতিসহ আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা।

office@ukantho.com


Photo

যশোর সদর হাসপাতালে চেন ছিনতাইকারী এক নারী আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার...

Photo

ওষুধসহ অর্ধডজন পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

এফএনএস: সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ...

Photo

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি: ৮ ভরি স্বর্ণ ও টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত