রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

উচ্চকন্ঠ   06-Jun-2025   46

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের আমেরিকান সড়ক (গুগল রোড) সংলগ্ন বহরমপুর মাঠে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী কাজল হোসেন (১৮) নিহত হয়েছেন। আহত হয়েছে অভি হোসেন (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ জুন) সকালে কাজল হোসেন মেহেদী কেনার টাকা নিয়ে বাবার ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই অভি হোসেন। আমেরিকান রোড নামে পরিচিত গুগল সড়কে পৌঁছালে বহরমপুর মাঠের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাজল হোসেন মারা যান এবং অভি হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহত কাজল কোটচাঁদপুর উপজেলার মরুটিয়া গ্রামের শেখ পাড়ার জালাল উদ্দিনের ছেলে এবং আহত অভি হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে থামছেনা সহিংসতা, বাড়ছে দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্রীক সন্ত্রাসী হামলা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ৫ আগষ্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র আন্দোলনের...

Photo

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোট নিতে চাচ্ছে: তারেক রহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠীর লোকজন...

Photo

যশোরে বিধবা বোনকে কু প্রস্তাবের জেরে ভাই খুন, দুইজন আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের...

Photo

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অঙ্কুরের আয়োজনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত