সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৩ হাজার ২শত কৃষককে দেওয়া হল বিনামূল্যে সার ও বীজ

উচ্চকন্ঠ   04-Jun-2025   48

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ৩ হাজার ২ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস চত্তরে এ কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৩ হাজার ২০০ জন কৃষককে ধানের বীজ এবং সার দেওয়া হয়। কৃষক প্রতি আমন ধানের বীজ ৫ কেজি ছাড়াও ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার বিতরন করা হয়।
অনুষ্ঠানে বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মাদকসেবীদের আড্ডা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ঝিনাইদহে রাশেদ খানের মনোনয়নে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

এফএনএস: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির জোট থেকে গণঅধিকার পরিষদের...

Photo

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় সম্রাট বাহিনীর প্রধানকে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মন্ডল ওরফে...

Photo

কালীগঞ্জের বেথুলী টু খাজুরা রোডে ১৫ স্থানে গর্ত: অহরহ ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত