প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
উচ্চকন্ঠ 04-Jun-2025 52
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (০৪ জুন) বেলা ১১টার দিকে বাড়িতে থাকা মটর স্টার্ট দেওয়ার সময় বিদুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে যান। সেসময় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত শারমিন বেগম কালীগঞ্জ উপজেলাধীন চাঁচড়া মাঠপাড়ার সাগর হোসেনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খালিদ হাসান জানান, বিদুৎস্পৃষ্ট হওয়া শারমিন বেগমকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে আইনানুগ প্রকৃয়া শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে।
office@ukantho.com