মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

পাকিস্তান থেকে ফল-কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

উচ্চকন্ঠ   22-Jan-2025   53

Photo

এফএনএস: রমজান মাস-সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর ও কমলার পাশাপাশি অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানিতে ‘বড় সম্ভাবনা’ দেখছেন বাংলাদেশের ব্যবসায়ী ও আমদানিকারকরা। পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশি বিভিন্ন পণ্যের রফতানির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তারা। এ জন্য দুদেশের মধ্যে শুল্ক-অশুল্ক বাধাগুলো দূর করার আহŸান জানিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। গতকাল বুধবার রাজধানীর গুলশানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত সভায় এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, রমজান মাসে বাংলাদেশে খেজুরের প্রচুর চাহিদা থাকে। পাশাপাশি অন্যান্য ফলের চাহিদাও এসময় বেড়ে যায়। এছাড়া বছরজুড়েই স্থানীয় বাজারে দেশি-বিদেশি ফলের বেশ চাহিদা থাকে। বাংলাদেশের জন্য ফল ও কৃষিপণ্যের সাশ্রয়ী এবং সহজলভ্য উৎস হতে পারে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মো. হাফিজুর রহমান বলেন, বেসরকারি খাতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য স¤প্রসারণের সুযোগ রয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং স¤প্রসারণের জন্য লজিস্টিক্স, সাপ্লাই চেইন, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং এবং পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নে জোর দেন উভয় দেশের ব্যবসায়ীরা। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই-কমিশনের বাণিজ্য ও বিনিয়োগ এটাচে জাইন আজিজ, এফবিসিসিআই এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মো. জাফর ইকবাল ও সংগঠনটির নেতারা, পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রæটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের নেতারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া: কিশোর অপহরণ: মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নের তৈলকূপ গ্রামে...

Photo

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: প্রেস উইং

এফএনএস: ‘মব’ তৈরি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত...

Photo

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৪

এফএনএস: খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

Photo

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান: লরি জব্দ, গ্রেফতার ৪

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত