বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

উচ্চকন্ঠ   03-Jun-2025   56

Photo

এফএনএস: খুলনায় গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনিতে রাতে তার বড় বোনের বাড়ি বেড়াতে আসে। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নিচে আঘাত করে। এতে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।

office@ukantho.com


Photo

দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে কালীগঞ্জে বিএনপি-র সমাবেশ

শাহিনুর রহমান পিন্ট, নিজস্ব প্রতিবেদক: দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার...

Photo

সংস্কারের বিপক্ষের কারো সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের...

Photo

১৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষ রক্ষা হয়নি: ছোট ভাইয়ের পাশেই কবর হলো ইউনুচ আলীর

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দিন ধরে জীবন-মৃত্যুর সাথে...

Photo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত