রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

উচ্চকন্ঠ   22-Jan-2025   27

Photo

এফএনএস: সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় একটি নিয়ম-ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব। প্রধান উপদেষ্টা ফিনিশ প্রেসিডেন্টকে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক বৈঠক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস; যার মাধ্যমে তাদের দুর্দশাকে যেন বিশ্বব্যাপী আলোচনায় আবার দৃঢ়ভাবে ফিরিয়ে আনা যায়। এসময় আলেকজান্ডার স্টাব বলেন, আমি আপনার মঙ্গল কামনা করি। তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে প্রধান আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভ‚মিকা নেওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

প্রচলিত ও অপ্রচলিত উভয় বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে

এফএনএস এক্সক্লুসিভ: প্রচলিত ও অপ্রচলিত উভয় বাজারেই বাংলাদেশের পোশাক...

Photo

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ইয়াবা বাকী না দেওয়ায় হত্যা: হত্যাকারী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত