বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে কালীগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর বিক্ষোভ র‍্যালী ও সমাবেশ

উচ্চকন্ঠ   01-Jun-2025   67

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১ জুন ২০২৫ রবিবার বেলা ১২ টায়, কালিগঞ্জ মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ব্যানারে কালিগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে বিক্ষোভ র‍্যালী সমাবেশের আয়োজন করা হয়।
অবিলম্বে উৎসব ভাতা প্রদান ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে হোটেল মালিকদের নিকট দাবি পেশ করা হয়।
দাবিসমুহের মধ্যে রয়েছে, অবিলম্বে ঈদুল আযহার উৎসব ভাতা প্রদান, প্রত্যেক শ্রমিকের জন্য পরিচয় পত্রের ব্যবস্থা,৮ ঘন্টা কর্ম দিবস , অবৈধ কর্মী ছাঁটাই ও নির্যাতন বন্ধ, অবিলম্বে শ্রম আইন কার্যকর করা, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি নিশ্চিত করা, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা।
সমাবেশে কালিগঞ্জ হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের দফাদার এবং সেক্রেটারি ঠান্ডু মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যে কোন উৎসবে হোটেল মালিকদের নিকট উৎসব ভাতা চাইলে শ্রমিকরা নির্যাতনের শিকার হয়। কোন হোটেল শ্রমিক অসুস্থ হলে তার বেতন কেটে নেওয়া হয়। এক প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে না। হোটেল শ্রমিকদের অতিরিক্ত কাজের প্রাপ্য মূল্য দেওয়া হয় না। এছাড়াও নারী শ্রমিকের বেতনের বৈষম্যসহ নানা অনিয়ম তুলে ধরা হয়।
ঈদুল আযহার আগে প্রত্যেক হোটেল রেস্তোরা শ্রমিকের উৎসব ভাতা প্রদান করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আসতে পারে বলে বক্তারা জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্নীতিগ্রস্থ ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্থ ইউএনও...

Photo

প্রশাসক ও সচিবকে হুমকী দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মঞ্জুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ৪৬ তম জাতীয় বিজ্ঞান...

Photo

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এফএনএস: দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত