সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোনের মৃত্যু

উচ্চকন্ঠ   31-May-2025   49

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে গিয়ে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুরা গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর কন্যা। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকালে ওই শিশুরা গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ সংস্থার খাল পাড়ি দিয়ে গৃহপাালিত গরু বাড়িতে আনতে যাচ্ছিল। সে সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় তারা পানিতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল ৭টা এবং ৯টার দিকে দুই শিশুর লাশ খালের পানিতে ভেসে ওঠে। স্বজনেরা তাদের নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে দুই বোন। তারা কেউ সাঁতার জানতো না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের লাশ খুঁজে পেতে অনেক সমস্যা হয়। পরে সকালে তাদের লাশ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষার্থী জানতে পারল বিষয় পরিবর্তন হয়েছে : প্রধান শিক্ষিকাকে দোষারোপ

হুমায়ুন কবির,নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষায় কৃষিশিক্ষা পরীক্ষা...

Photo

যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য

এফএনএস: যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ...

Photo

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

এফএনএস: গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে তিন মাদকসেবীকে জেল জরিমানা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সংরক্ষণ ও সেবনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত