মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-May-2025   45

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে গত ১৯ মে সকাল ১০টায় মেইন বাস স্ট্যান্ডে সর্বসাধারণের জন্য ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় অসংখ্য সাধারণ মানুষ ক্যাম্পে এসে ডায়াবেটিক পরীক্ষা করান এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করা এবং নতুন রোগী সনাক্ত করা। আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডায়াবেটিস একটি সাধারণ রোগে পরিণত হয়েছে, কিন্তু অনেকেই এ সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। এজন্য ফ্রি ক্যাম্প আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেবা নিতে আসা মান্নান জানান, "আমি রিকশা চালাই। টাকা দিয়ে পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব হয় না। মাঝে মাঝে এ ধরনের সেবা দিলে আমাদের মতো মানুষের জন্য ভালো হয়।"
ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার আলী রেজা তপু বলেন, "ডায়াবেটিস এখন সারাদেশে মহামারির আকার ধারণ করেছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়। তাই সবাইকে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাত্রা মেনে চললে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।"
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি ওষুধ বিতরণ এবং সচেতনতা মূলক লিফলেট প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে।""

office@ukantho.com


Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সামসুল করিম ইমন, কালীগঞ্জ, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজানে ঝিনাইদহের ঐহিহ্যবাহী...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদাণ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে বাজার চাঁদনি পরিত্যক্ত ঘোষনার পর ঝুঁকিপূর্ণ ভবনে ১৩ বছর ধরে ব্যবসা করছেন

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ শহরের বাজার চাঁন্দিনাটি প্রশাসনের...

Photo

ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়কের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত