বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

উচ্চকন্ঠ   22-Jul-2026   12

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহাসড়কে ট্রাক চাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে...

Photo

স্টারলিংক এলে বন্ধ হবে ইন্টারনেট শাটডাউনের ধান্দা: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিউল আলম বলেছেন,...

Photo

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি: এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি...

Photo

ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি করে দিলেন সভাপতি ও ইমাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত