স্বাস্থ্য
ঠাকুরগাঁওয়ে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 14-May-2025 45
এফএনএস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় লিচু আটকে সিয়াম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম একই গ্রামের দুলাল হোসেনের ছোট ছেলে। প্রত্যক্ষদর্শী রসেদা বেগম জানান, বাড়ির আঙিনায় লিচু গাছের নিচে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল সিয়াম। এ সময় গাছ থেকে পড়ে থাকা একটি লিচু কুড়িয়ে খাওয়ার চেষ্টা করলে সেটি তার গলায় আটকে যায়। সিয়ামের বাবা ও প্রতিবেশীরা সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। ইমারজেন্সি বিভাগে তার গলা থেকে লিচু বের করা হলেও দীর্ঘক্ষণ শ্বাস বন্ধ থাকায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
office@ukantho.com