প্রিয় ঝিনাইদহ
তারুণ্যের মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে হামিদের নেতৃত্বে প্রচার মিছিল
উচ্চকন্ঠ 10-May-2025 61
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে খুলনায় তারুণ্যের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ এলাকার গণমানুষের নেতা হামিদুল ইসলাম হামিদ। সভায় ১১ ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে তারুণ্যের মহা সমাবেশকে সফল করার জন্য এক বিশাল প্রচার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
office@ukantho.com