বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

উচ্চকন্ঠ   10-May-2025   60

Photo

এফএনএস আন্তর্জাতিক: চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। আর ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে।শনিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দুরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা! এদিন বিকালে আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত ৪৮ ঘণ্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন। মার্কো রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করেছেন। রুবিও বলেন, আমরা দুই প্রধানমন্ত্রী মোদি ও শরিফের দূরদর্শিতা ও শান্তিপূর্ণ পথে এগোনোর সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রশাসনের জোরালো ভ‚মিকা সুস্পষ্ট; বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপ। এ ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে- এই যুদ্ধবিরতি কি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করতে পারে?
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার শনিবার বলেছেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং অবিলম্বে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে। ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এক্সে এক বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,যা অবিলম্বে কার্যকর হবে। দার বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার ব্যাপারে কোনো প্রকার আপোস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সব সময় সংগ্রাম চালিয়ে আসছে।

office@ukantho.com


Photo

যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত...

Photo

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী

এফএনএস: বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক...

Photo

যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার...

Photo

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত