রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতি

উচ্চকন্ঠ   19-Jan-2025   28

Photo

এফএনএস: মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আশা-আকাংখা ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। মহান মুক্তিযুদ্ধ, দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপতি। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম।

office@ukantho.com


Photo

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা তারেক রহমানের

এফএনএস: দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা...

Photo

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের...

Photo

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে কালীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ফিলিস্তিনের উপর বর্বরোচিত...

Photo

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কিডনি সুরক্ষায় অঙ্কুরেই শনাক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত