অন্যান্য
চট্টগ্রামে অফিস কক্ষে মিললো র্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ
উচ্চকন্ঠ 07-May-2025 36
এফএনএস: চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।
office@ukantho.com