শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

উচ্চকন্ঠ   19-Jan-2025   34

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
স্থানীয়রা জানায়- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রাজা বিশ্বাসের লোকজন। এরই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

বগুড়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে...

Photo

অপর্কম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: ফখরুল

এফএনএস: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫)...

Photo

কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ বছর বয়সী শিশু আবিরের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত