সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দুই কিশোরীকে পাচারের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Apr-2025   48

Photo

এফএনএস: ঢাকায় পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে যৌনকর্মে বাধ্য ও পাচারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার পীরের বাজার টিকেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মুরাদ আহমেদ রাজু ও তার স্ত্রী শাহনাজ। দুপুরে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ৮ এপ্রিল শাহপরান (রহ.) গেট হতে ১৬ বছর বয়সী দুই কিশোরীকে ঢাকায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে পাঠান তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। সেখানে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে যৌনকর্মে বাধ্য করেন তারা। পুলিশ আরও জানায়, ভিকটিমরা সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন কিশোরীর মা বাদী হয়ে ২৮ এপ্রিল মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে শাহপরান (রহ.) থানায় করেন। পরে তাৎক্ষণিক শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামি শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেপ্তার করে। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়...

Photo

আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ পেতে পারে না: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, এ...

Photo

ঝিনাইদহে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন’স নেকে

এফএনএস বিদেশ : ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত