বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

ভিসা হলো না পরীমনির

উচ্চকন্ঠ   17-Jan-2025   175

Photo

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত সিনেমা ফেলুবক্সী মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এর মধ্য দিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির। কিন্ত ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না তিনি। গত বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। পরীমণি লিখেছেন, ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও। দেবরাজ সিনহা পরিচালিত নতুন এই সিনেমার লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ ছাড়া অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ^াস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা পেরেছি, সেটি দর্শক বলবেন। এই সিনেমার চরিত্র শোনার পর আমি কিছুতেই না বলতে পারিনি। ফেলুবক্সী সিনেমাটি থ্রিলার ঘরানার। সিনেমাটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার চরিত্র সাধারণ এক বাঙালি ছেলের, যে খেতে আর রহস্যের সমাধান করতে ভালোবাসে। রহস্যের কেন্দ্রবিন্দু পরীমনি।

office@ukantho.com


Photo

নাটোরে ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু

এফএনএস: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগানোকে...

Photo

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং...

Photo

ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ

এফএনএস: রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক...

Photo

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত