রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   21-Apr-2025   57

Photo

এফএনএস: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, আলভী হোসেন জুনায়েত, আল আমিন সামি ও আল কামাল। সোমবার বনানী থানার ওসি রাসেল সোরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতন্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একটি গ্রæপ ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে সেদিন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপপ্রচার চালানোর অভিযোগ: এদিকে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাÐ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ‘ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারের’ অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত রোববার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকান্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং গণঅভ্যুত্থানপন্থী প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে ছাত্রদল এখন মিডিয়া ট্রায়ালে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সদস্য হত্যাকান্ডে জড়িত নয়— এটি ভিডিও ফুটেজেই পরিষ্কার। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যেমন ছিলেন, তেমনি ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত বলেও মত দেন উমামা ফাতেমা। তিনি বলেন, ছাত্রদলের বিভ্রান্তিকর প্রচার আসলে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত হোক, যাতে প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে এবং নিরীহ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। সংগঠনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে এবং সরকারের প্রতি এসব ঘটনার দায় নেওয়ার আহŸান জানায়। সম্মেলনের শেষদিকে সংগঠনটির নেতারা পারভেজ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

Photo

৩ এপ্রিল ছুটি ঘোষণা, ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

এফএনএস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে...

Photo

হবিগঞ্জে মাদরাসাছাত্রের চোখ উপড়ানো লাশ উদ্ধার

এফএনএস: হবিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীর ঢালু থেকে...

Photo

নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে পিংক বাস চালু

এফএনএস: নগরীর নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে মহিলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত