মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ জনের নামে মামলা

উচ্চকন্ঠ   16-Apr-2025   62

Photo

এফএনএস: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে ২৪৩৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নিজ নামে নামজারি করার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সূত্রে এতথ্য জানা গেছে। জানা গেছে, আসামি (১) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (২) শাহ্ মোঃ খসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা এবং (৩) সরদার মোশারফ হোসেন সাবেক সহকারী আইন উপদেষ্টা-১, রাজউক, এর বিরুদ্ধে এই পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ২৪৩৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ৭১, গুলশান-২, ঢাকা-১২১২ এর দখল নিয়ে ও পরে নামজারির মাধ্যমে খতিয়ান গ্রহণ করে/গ্রহণে সহযোগিতা করায় দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর অধিনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাংসের দোকানে অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাংস বিক্রির দোকানে...

Photo

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোভন বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

Photo

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

এফএনএস:চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি...

Photo

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দারিদ্র পরিবারকে সাবলম্বি করতে ভ্যান প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত