রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত

উচ্চকন্ঠ   09-Apr-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শিতালীপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী রিপা খাতুন (২৬) ও তার ছেলে সোয়াদ হোসেন (৬)।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ভাটই গ্রামের মামাবাড়ি থেকে ইজিবাইক যোগে নিজ বাড়ি শিতালীপাড়া যাচ্ছিলো রিপা ও তার ছেলে। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রিপা ও তার ছেলে সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষনা করে। আহত সোয়াদকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর সেও মারা যায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার (ওসি) মৃত্যুঞ্জন শিকারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা ছিলো। তবে রাতেই পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের...

Photo

কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত