প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
উচ্চকন্ঠ 07-Apr-2025 61
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এ শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সোমবার (০৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাথী সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব, শিশু স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই, স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সফল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।”
office@ukantho.com