বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের রগ কর্তন

উচ্চকন্ঠ   05-Apr-2025   40

Photo

এফএনএস: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল আমীন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন থানার পেছনের সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আল আমীন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনরা। পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য পায়নি বলে জানিয়েছে। আল আমীন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আল আমীন চৌধুরীকে সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আলামিনের অবস্থা নিয়ে জানতে চাইলে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার কোনো বক্তব্য দিতে রাজি হননি। আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আল আমীন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম বিষয়টি খতিয়ে দেখছে।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুর সোনাতনপুর...

Photo

মেহেরপুরে হাতবোমা ও কাফনের কাপড় রেখে চাঁদা দাবি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের...

Photo

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

এফএনএস: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সরকারি চাকরি...

Photo

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের

এফএনএস: ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত