রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   04-Apr-2025   57

Photo

এফএনএস: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রান্নাঘর থেকে সাথী বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাথী বেগম উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মো. আব্দুর রহিমের স্ত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সাথীর শ্বশুরবাড়ির লোকজন রান্নাঘরে সাথীর ঝুলন্ত দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এমন ঘটনা তা তারা নিশ্চিত হতে পারেননি। বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাথী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে তনু মধু (৩) নামের...

Photo

ভারত-পাকিস্তান পরিস্থিতিতে আ. লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে: এনসিপি

এফএনএস: দিল্লি-ইসলামাবাদ পরিস্থিতিতে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা পিস্তলসহ যৌথবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে...

Photo

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত