শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহের হাটগোপালপুরে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানে রাতভর দুঃসাহসিক চুরি

উচ্চকন্ঠ   13-Jan-2025   32

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাজারের ৪ টি মার্কেটের ২৬ টি দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার রাত দেড় টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৪ টি মার্কেটে প্রবেশ করে। চোরচক্র বাজারের ২৬ টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। ব্যবসায়ীদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।
বাজারের ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। আমরা চাই দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেফতার করা হোক। সেই সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হোক।
মিমি ফার্মেসির স্বত্তাধীকারী রাজু আহম্মেদ বলেন, আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা আর গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটলো। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে দুপক্ষের মারামারিতে একজন নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে...

Photo

ঝিনাইদহে দুই টাকায় হাসি কর্মসূচির ১৪ তম পর্বে এতিম শিশুদের দুপুরের খাবারের আয়োজন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ...

Photo

কালীগঞ্জে বাইসাইকেল চোর আটক: জেল থেকে বেরিয়ে হত্যার হুমকি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল চুরি...

Photo

নয় মাসেও এ সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: বিএনপির ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত