মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

উচ্চকন্ঠ   05-Mar-2026   83

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বাঁদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। এ সময় একটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

office@ukantho.com


Photo

জামায়াতের পিআর ক্যাম্পেইন রাজনৈতিক ধূর্ততা: নাহিদ

এফএনএস: জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রচারণা...

Photo

ঝিনাইদহে ৭ দফা দাবীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন...

Photo

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

এফএনএস: চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক...

Photo

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত