সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু

উচ্চকন্ঠ   03-Apr-2025   60

Photo

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা এ দেশে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। পতিত ফ্যাসিবাদ যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জনগণকে হত্যা করেছে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫, উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। টুকু বলেন, দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা এবং নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন। নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি হচ্ছে নির্বাচন। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারে নাই। প্রায় তিন কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্যেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই দেশের মানুষজন। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি। যত তারাতাড়ি সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এ কারণে আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নেবে। তবে দলের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে। তাই দল পরবর্তী কি সিদ্ধান্ত নেবে সেটি তারাই বলতে পারবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

office@ukantho.com


Photo

বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়: তারেক রহমান

এফএনএস: বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির...

Photo

কারা হেফাজতে ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির নিন্দা ও প্রতিবাদ

এফএনএস: কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে...

Photo

ঝিনাইদহের মহেশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী...

Photo

কুষ্টিয়ায় সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ, ডাকাতি: গ্রেপ্তার ৩

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত