মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন জুলাই-আগস্টের সাহসী নারীরা

উচ্চকন্ঠ   29-Mar-2025   68

Photo

এফএনএস: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছে জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী। বাংলাদেশের সাহসী নারীরা ‘মেডেলিন অলব্রাইট অনারারী গ্রুপ পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, মেডেলিন অলব্রাইট ৯০ দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্র সময় শুক্রবারে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ে বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন। স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন মূল চালিকাশক্তি। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন। যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন এই নারীরা যোগাযোগ অব্যাহত রাখার এবং বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন, এমনকি ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকা সত্তে¡ও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে। অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহসিকতা এবং নিঃস্বার্থতা ছিল সাহসের সংজ্ঞা। গত ১৯ বছর ধরে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বিশ্বজুড়ে সেসব নারীদের স্বীকৃতি দেয়; যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন- প্রায়শই ব্যক্তিগত ঝুঁকি এবং ত্যাগ স্বীকার করে। ২০০৭ সাল থেকে পররাষ্ট্র দফতর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে। বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ আয়োজক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হয় এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন।

office@ukantho.com


Photo

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর অঞ্চলে টেকসই কৃষি স¤প্রসারণ...

Photo

বিনা কারণে বিশ্বনেতাদের হত্যা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ চলছে: মির্জা ফখরুল

এফএনএস: বর্তমান বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব এবং বিনা কারণে...

Photo

চট্টগ্রামে মাদকের আস্তানায় জনতার আগুন

এফএনএস: চট্টগ্রামের পটিয়ায় মাদকের একটি আস্তানা পুড়িয়ে দিয়েছে স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত