জাতীয়
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
উচ্চকন্ঠ 28-Mar-2025 44
এফএনএস: কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। জয়দেব বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আমরা মোড়ে পৌঁছেই দুইজনকে মৃত দেখি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় রিলিজ করা হয়েছে। লাশ এখনো আনা হয়নি।
office@ukantho.com