জাতীয়
কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
উচ্চকন্ঠ 10-Jan-2025 32
প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রায় দুই হাজার কম্বল বিতরনের করেছে ইউনিয়ন বিএনপি।
শুক্রবার বেলা ৩ টার সময় ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মাধ্যমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরনের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মোল্লা। সভাপতিত্ব করেন মোহাম্মদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন হোসাইন। দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনের উদ্ভোধন কালে প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তারা শুধু নিজেদের পকেট ভরেছে। এই দেশ যখনই শহীদ জিয়ার আদর্শের সরকার দ্বারা পরিচালিত হয়েছে তখন মানুষ তার সকল ন্যায্য অধিকার বুঝে পেয়েছে। তাই আপনাদের কাছে গনতন্ত্রের 'মা ' বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে আছেন, তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি, সাথে সাথে সকলকে ঐক্যবদ্ধ থেকে গনতন্ত্রের বিজয় ঘটিয়ে ঘরে ফিরতে আহ্বান রাখছি।
office@ukantho.com