রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন

উচ্চকন্ঠ   13-Jun-2025   65

Photo

এফএনএস: নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই নেতা তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার তিন ঘণ্টার মাথায় রাত ১টার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নুরুল হক পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন। নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোষ্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এ সময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ ছাড়াও গত বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তাছাড়া গত বৃহস্পতিবার চরবিশ^াস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছেন। এইসব উসকানিমূলক বক্তব্যের কারণে স্থানীয়রা লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন। তিনি আরও বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। ভিপি নুর অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবাহিনী এবং পুলিশ-প্রশাসনকে উদ্ধারের জন্য আহŸান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছি। আমি চাই গলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল থাকুক। নুরের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খায়রুল আমীন জানান, ঘটনার কিছুক্ষণ পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পাতাবুনিয়া বাজারে বাসিয়ে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা বাসিয়ে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে নুর ও তাদের গলাচিপা এলাকা ত্যাগ করে পটুয়াখালী জেলা শহরে যেতে অনুরোধ জানান। তিনি আরও জানান, এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা না পেয়ে গলাচিপা ডাকবাংলোতে রাত্রী যাপনের উদ্দেশে চলে যান।

office@ukantho.com


Photo

বিএনপি ক্ষমতায় আসলে ভাত খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন ১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দিন মন্ডল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া...

Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন: মুফতি রেজাউল করিম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

Photo

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত