রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমি-ডামি নির্বাচনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল, প্রশ্ন হাসনাতের

উচ্চকন্ঠ   22-Mar-2025   36

Photo

এফএনএস: ২০২৪ সালে যখন আমি ভার্সেস ডামি নির্বাচন হয়, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ নির্বাচন বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই, ২০১৪ সালে যখন ১৫৩টি আসনে ভোট হয়নি, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ ইলেকশন। ২০২৪ সালে যখন আমি ভার্সেস ডামি নির্বাচন এলো, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ ইলেকশন। তিনি বলেন, বাংলাদেশের ২০০০ শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেই বাংলাদেশে এখনো শাপলা হত্যাকান্ডের বিচার হয়নি, পিলখানা হত্যাকান্ডের বিচার হয়নি, ভারতের আগ্রাসন বিরোধী হত্যাকান্ডের বিচার হয়নি, আবরার হত্যাকান্ডের বিচার এখন পর্যন্ত সুনিশ্চিত হয়নি, যেই বাংলাদেশে জুলাই হত্যাকান্ডের বিচার হয়নি, যেই বাংলাদেশ গুম খুন হত্যাকান্ডের বিচার নিশ্চিত হয়নি, সে বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে করে কোনো ইনক্লুভিসিটি হতে পারে না। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের ক্যান্টনমেন্টে কাজ, তারা ক্যান্টনমেন্টই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা সন্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে, সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, গত ১৬ বছর আপনারা ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমন্ডলের নগ্ন হস্তক্ষেপ করেছেন, রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিবিদেরা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত ৬

এফএনএস: রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৬ জনের...

Photo

নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২৭...

Photo

নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে: শামসুজ্জামান দুদু

এফএনএস: নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে...

Photo

যে কোনো বিষয়ে প্রতিবেশীর হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ: জামায়াত আমির

এফএনএস: প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ দেশের জন্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত