মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা, মাইকে ঘোষণা দিয়ে আসামিদের বাড়ি পোড়ালো স্থানীয়রা

উচ্চকন্ঠ   19-Mar-2025   45

Photo

এফএনএস: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবক নিহতের ঘটনায় জড়িতদের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে অবস্থিত রাসেল ও নয়ন নামে দুই জনের পাশাপাশি অবস্থিত বসতঘর ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর জানাজা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত আসামি রাসেল (৩৬), নয়নের (৩২) বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইউছুফ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার ৭টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পাশাপাশি দুটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে দ্ব›েদ্ব মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করা হয় বলে স্বজনরা জানিয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাবু প্রকাশ বাবুল (৩৮) বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় একই ইউনিয়নের বাসিন্দা রাসেল, নয়নসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওসি বলেন, নিহত মানিকের নামাজে জানাজার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আসামিদের বসতঘর পুড়িয়ে দিয়েছে। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতÐার জেরে রাসেল, নয়নসহ অজ্ঞাত ২/৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে। নিহতের ভাই মোহাম্মদ বাবুল জানান, তার ভাই মানিক স্থানীয় রাসেলের কাছে এক লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে সোমবার রাতে দুই জনের মধ্যে বাগবিতÐা হয়। এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে রাসেলসহ অন্যরা। আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের সৈয়দের ছেলে।

office@ukantho.com


Photo

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

এফএনএস: মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

Photo

ঝিনাইদহে পান বরজে দুর্বৃত্তের হানা,১০ লাখ টাকার ক্ষতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না...

Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

Photo

যশোর সরকারি মুরগী প্রজনন খামারে খামারী লাঞ্চিত, হিসাব রক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: মুরগীর বাচ্চা কিনতে গিয়ে লাঞ্চিত হওয়ায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত